1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইয়ে নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Thursday, May 19, 2022
  • 601

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে পৃথক স্থান থেকে এক নারীসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয় এবং সড়ক দুর্ঘটনায় নিহত এক যাত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে ধামরাইয়ের আমতা ইউনিয়ন, সোমভাগ ইউনিয়ন ও কুশুরা ইউনিয়ন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, সকালে আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক বাবু (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবু কাইটামারা গ্রামের মৃত বদিরুদ্দিনের ছেলে। নিহত বাবু ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামে মামা নজরুলের বাড়িতে থেকে পড়ালেখা করত।

 

নিহতের পরিবার ও পুলিশ জানান, বুধবার (১৮ মে) দুপুর থেকে হঠাৎ নিখোঁজ হয় বাবু। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য নিহতের মামা নজরুল ইসলামের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। উদ্ধার মরদেহের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।

 

এছাড়া সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজের বাড়ি থেকে জমেলা খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ধামরাইয়ের উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামের মৃত ইউনুস মোল্লার স্ত্রী।

পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালের দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মেইন দরজার কেচিগেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

 

এদিকে ব্যাটারিচালিত দুই ইজিবাইকের সংঘর্ষে মো. শাহজাহান (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সকালে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বন্নাখোলা এলাকার একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, আমতা ও সোমভাগ ইউনিয়নের পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কুশুরা ইউনিয়ন দুই ইজিবাইকের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews