1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:21 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ভোটার তালিকা হালনাগাদ উদ্বোধন করলেন সিইসি

  • আপডেট টাইম : Friday, May 20, 2022
  • 733

বাংলা ফটো নিউজ : সাভারে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাভার উপজেলা মিলনায়তনে আলোচনা শেষে বাইরে বেলুন ও পায়রা উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

 

এসময় তিনি এক বাড়িতে গিয়ে প্রথম হালনাগাদ কর্যক্রম শুরু করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সাংবিধানিক ধাপের ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে, যা ভোটার তালিকা প্রণয়নে অন্যতম মূল কাজ। ভোটার তালিকা প্রণয়নের জন্য ইসিতে তিন ধরনের তথ্য গ্রহণ করছি। ভোটার তালিকা প্রণয়ন করা হবে ২০২৩ সালের ২ মার্চ। এই ভোটার তালিকা দিয়েই কিন্তু আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এই ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসি সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সরকারের এক্সিকিউটিভ যারা আছেন, তারা ইসিকে সহযোগিতা করার জন্য বাধ্য। আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ভোটার তালিকা প্রণয়নের কাজ করবেন। ট্রান্সজেন্ডার ও নিষিদ্ধ পল্লীর মা-বোনদেরও কিন্তু এই তালিকায় আনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। কীভাবে নিয়ে আসা হবে সে বিষয়ে আমরা প্রশিক্ষণও দিয়েছি।

 

তিনি আরও বলেন, সাভারে প্রায় ৩৮০ জন তথ্যসংগ্রহকারী, ৭৬ জন সুপারভাইজার, সরকারি কর্মকর্তা ও রেজিস্ট্রেশন অফিসার আছেন। সংবিধানে বলা আছে ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি যেতে হবে। আমরা মনে করি এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আমরা জাতিকে একটি সুন্দর পরিচ্ছন্ন ভোটার তালিকা উপহার দিতে পারব।

 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা চেয়াম্যান মুন্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews