1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় পান চাষে স্বাবলম্বী এনায়েত উল্লাহ

  • আপডেট টাইম : Friday, May 27, 2022
  • 506

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় প্রথম বারের মত পান চাষ হয়েছে। প্রথমেই পান চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক এনায়েত উল্লাহ। তার পান চাষে সাফল্য দেখে পান চাষে আগ্রহী হয়েছেন ওই এলাকার অনেক মানুষ।

 

পান চাষী এনায়েত উল্লাহর সাথে কথা বলে জানা যায়, আশুলিয়া ইউনিয়নের বেলমা এলাকার বৃদ্ধ কৃষক এনায়েত উল্লাহ প্রথমে বরিশালের মেহেদীগঞ্জ এলাকা থেকে পান গাছের চারা নিয়ে আসেন। পরে বরজে সরিষার খৈল ও গোবর ব্যবহার করে বাঁশের খুঁটিতে পুঁতে রেখে জমি চাষের উপযোগী করে মাচান তৈরি করেন। মাত্র কয়েক শতাংশ জমিতে পানের চারা রোপনের কিছু দিন পরই ভালো ফলনও হয়েছে। ইতি মধ্যে তিনি কয়েক লক্ষ টাকার পান বিক্রিও করেছেন। এ কাজে তাকে তার পরিবারের লোকজন সহায়তা করেন। এরপর থেকে তার বাগানে পান উৎপাদন অব্যাহত রয়েছে।

 

এদিকে এনায়েত উল্লাহর এই পান চাষ দেখতে সেখানে প্রতিদিন অনেক মানুষ ভীড় করছেন। স্থানীয় ইউপি সদস্য আজাদ উজ্জলের সহায়তায় দিনদিন সফলতার স্বপ্ন দেখছেন এনায়েত উল্লাহ।

 

পানের বরজ থেকে প্রায় সারাবছরই কৃষক আয় করতে পারেন। অর্থনৈতিক বিবেচনায় পানচাষ লাভজনক।এখানে বাংলা, মিঠা, উজানী, মাঘি, বরিশালসহ হরেক রকম জাতের পানের চাষ করা যাবে বলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews