1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:21 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সড়কের খানাখন্দে বদলে গেছে একটি মহল্লার নাম

  • আপডেট টাইম : Saturday, May 28, 2022
  • 997

বাংলা ফটো নিউজ : খানাখন্দে ভরা চলাচল অনুপযোগী সড়কের কারণে সাভার পৌর এলাকার একটি মহল্লার নামই বদলে গেছে। ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাগলপুর মহল্লাকে লোকজন এখন খিচুড়িপাড়া হিসেবে চেনেন।

 

ভাগলপুর খেয়াঘাট থেকে সিরামিকস বাজার পর্যন্ত ৪০০ মিটার দীর্ঘ সড়কটি পশ্চিম ভাগলপুর মহল্লার প্রায় ১৫ হাজার লোকের একমাত্র ভরসা। এ ছাড়া মানিকগঞ্জের সিঙ্গাইরের ফোর্ডনগর, ধল্লা ও মোল্লাপাড়াসহ আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ খেয়া পার হয়ে সাভারের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই সিঙ্গাইরের কয়েকটি গ্রামসহ স্থানীয়দের কাছে সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরেও সড়কটি সংস্কার বা মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

 

পশ্চিম ভাগলপুরের স্থানীয় আব্দুল মান্নান বলেন, দেড় যুগের বেশি সময় আগে পৌরসভা থেকে সড়কটি ইটের সলিং করে দেওয়া হয়েছিল। এরপর আর সড়কটি সংস্কার বা মেরামত করা হয়নি। এ অবস্থায় ওই সড়কে ভাগলপুরের বালু ব্যবসায়ীদের ট্রাক চলাচল করায় সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার বা মেরামত না করায় পিচ, খোয়া ও সুরকি উঠে এবং বিভিন্ন অংশ দেবে গিয়ে সড়কটি অনেকটা খালের মতো হয়ে গেছে।

 

স্থানীয় ইসমাইল হেসেন বলেন, সাভার পৌর এলাকার প্রধান সমস্যা সড়ক, আবর্জনা, বিশুদ্ধ পানি ও নর্দমা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এসব সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভোটের পরে আর প্রতিশ্রুতি পালন করেন না।

 

এক কলেজ শিক্ষার্থী বলেন, এই রাস্তা দিয়ে যানবাহনে যাতায়াত তো দূরে থাক, হাঁটাই দায় হয়ে পড়েছে। রাস্তাটি শিগগিরই সংস্কার করা দরকার।

 

ব্যবসায়ী মো: হাবিল বলেন, সড়কটির কারণে এলাকার কয়েক হাজার মানুষকে সারা বছর দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। মানুষ হেঁটে চলাচল করতে পারে না। চলাচলের এই দুর্ভোগের কারণে ক্ষোভে ও কষ্টে এলাকাবাসী পশ্চিম ভাগলপুরের নাম দিয়েছে খিচুড়িপাড়া।

 

শুধু ভাগলপুর খেয়াঘাট থেকে সিরামিকস বাজার সড়কই নয়, পৌর এলাকার নামাগেন্ডা, ভাগলপুর, বক্তারপুর, বাজার রোড, নামাবাজার, কাজিমুকমাপাড়া, বিনোদবাইদ, ব্যাংক কলোনি, জালেশ্বর, ইমান্দিপুর, মজিদপুর এবং চাপাইনসহ বিভিন্ন মহল্লা ঘুরে আরও অনেক সড়ক চোখে পড়ে, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। হাজারো খানাখন্দে ভরা এসব সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয় না বলে জানান স্থানীয়রা।

 

পৌরসভার তথ্য অনুযায়ী প্রায় ১৫ বর্গকিলোমিটার আয়তনের সাভার পৌরসভায় ২৩০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এইচবিবি ও ফ্ল্যাট সলিং সড়ক রয়েছে ১৯ কিলোমিটার। আর কাঁচা সড়ক রয়েছে প্রায় ১৮ কিলোমিটার। এর মধ্যে ৫০ কিলোমিটার পাকা সড়ক পুনর্নির্মাণ বা সংস্কার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews