1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ধামরাইয়ে বিধবাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম : Monday, May 30, 2022
  • 489

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে এক বিধবাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মে) পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামে। নিহতের নাম চন্দ্রবানু (৬২)। সে স্থানীয় মৃত রিয়াজুল ইসলাম রেজুর স্ত্রী।

 

এলাকাবাসী জানান, প্রতিদিনের মত চন্দ্রবানু রোববার রাতের খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে দরজা খোলা অবস্থায় তার ঘরের ভেতর চন্দ্রবানুর রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তারা।

 

তবে দুর্বৃত্তরা রাতে সিঁধে কেটে ঘরে ঢুকে চন্দ্রবানুর কান ছিঁড়ে দুল, তিন ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুটে নেয়। এ সময় বাধা দিলে তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে এমন দাবি করছেন নিহতের পরিবারের লোকজন।

 

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, নিহত চন্দ্রবানুর মাথায়, হাতে ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালামাল লুটে নিতেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews