1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির গাড়িসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম : Tuesday, May 31, 2022
  • 655

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে যুবককে হাত-পা বেঁধে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি)। ডাকাতি হওয়া গাড়িটিও উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) কামাল হোসেন।

 

এর আগে, শনিবার (২৮ মে) ঢাকা ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও তাদের দেওয়া তথ্যে রাজধানীর বনশ্রী এলাকা থেকে হায়েস মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-শ-০০-০৫৭৮) উদ্ধার করা হয়।

 

গত বছরের ১১ ডিসেম্বর আশুলিয়া থানা এলাকার মরাগাং ধৌড় ব্রিজ এলাকায় ওই ডাকাতির ঘটনা ঘটে। ওইদিন ভুক্তভোগী যুবক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী যুবকের নাম মো. মেহেদী হাসান পুলক। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে।

 

গ্রেফতাররা হলেন- ঢাকার ধামরাইয়ের হাতকোড়া গ্রামের শামসুল হকের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৭), নড়াইলের কালিয়া উপজেলার ফুলদাহ মৃত মোফাজ্জলের ছেলে বাবুল (২৬), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা এলাকায় মৃত ইসমাইল শেখের ছেলে সোহাগ ওরফে ভাগিনা সোহাগ (২৮)।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক (ওসি) কামাল হোসেন জানান, গত বছরের ১১ ডিসেম্বর পাবনা থেকে হায়েস মাইক্রোবাসে করে শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে যাত্রী পৌঁছে দিয়ে ফিরছিলেন পুলক। ভোরের দিকে আশুলিয়া মরাগাং ধৌড় ব্রিজের সামনে আসলে অজ্ঞাতনামা কয়েকজন পুলিশ পরিচয় দিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে। এসময় গাড়ি থেকে নামলে তারা ভুক্তভোগীকে চোখ-মুখ ও হাত-পা বেধে গাড়িতে করে আব্দুল্লাহপুর সুইচগেইট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

 

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ওই মামলার তদন্ত ডিবি পুলিশকে দেওয়া হলে তারা অভিযান চালিয়ে আসামি গ্রেফতার ও ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews