1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে মাদকাসক্তদের হামলায় আহত যুবকের মুত্যু

  • আপডেট টাইম : Wednesday, June 1, 2022
  • 633

রোমান হোসেন : সাভার পৌর এলাকার আড়াপাড়ায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় মাদকাসক্তদের হামলায় আহত কৃষ্ণ সরকার (৩৯) মারা গেছেন। বুধবার (০১ জুন) ভোররাতে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কৃষ্ণ সরকার পেশায় একজন ভিডিও ক্যামেরাম্যান ছিলেন এবং সে আড়াপাড়া সুতার নোয়াদ্দা মহল্লার ননী গোপাল সরকারের পুত্র।

 

নিহতের ছোট ভাই রনি সরকার জানান, সোমবার কাজ শেষে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফিরেন কৃষ্ণ সরকার। বাড়ির প্রধান দরজার সামনে একদল কিশোরকে নেশা (গাঁজা সেবন) করতে দেখে এর প্রতিবাদ করেন কৃষ্ণ। এ সময় বাক-বিতন্ডার এক পর্যায়ে কিশোরদের মধ্যে থাকা নয়ন ছুরি দিয়ে কৃষ্ণের পেটে ও বুকে কয়েকটি আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে কৃষ্ণের মৃত্যু হয়।

 

রনি সরকার আরো জানান, মাদকাসক্ত কিশোর গ্যাং লিডার নয়ন আড়াপাড়ার গেদা মিয়ার মেয়ের জামাতা। সে কুষ্টিয়ার লালনশাহ মাজার এলাকার মন্ডল পাড়ার আ: বারেকের পুত্র।

 

নিহতের স্ত্রী সুমি সরকার জানান, আমরা কিছু বুঝে উঠার আগেই ছেলেরা কৃষ্ণকে রক্তাক্ত করে পালিয়ে গেছে। এই এলাকার মানুষেরা প্রতিনিয়ত কিশোর গ্যাং ও মাদকাসক্তদের দ্বারা নির্যাতিত। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করায় কৃষ্ণকে নির্মমভাবে জীবন দিতে হলো।

 

নিহত কৃষ্ণের স্ত্রী ও নীল সরকার (৮) নামে একটি ছেলে রয়েছে। চার ভাইবোনের মধ্যে কৃষ্ণ ছিল বড়। এঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, কৃষ্ণ সরকার আইসিইউতে থাকাবস্থায় থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই গোবিন্দ সরকার। কৃষ্ণের মৃত্যুতে মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে। এছাড়া অভিযুক্তদের অভিযানের মাধ্যমে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews