1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সড়ক দুর্ঘটনায় তিন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ নিহত ৪, আহত ৩০

  • আপডেট টাইম : Sunday, June 5, 2022
  • 1006

বাংলা ফটো নিউজ : রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুরে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

 

নিহতরা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি ও স্টাফ বাসের চালক রাজিব হোসেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় বেপরোয়া গতিতে একটি যাত্রবাহী বাস ইউটার্ন নেয়। এ সময় যাত্রবাহী বাসের সাথে গরুবোঝাই ঢাকাগামী একটি ট্রাক ও ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরো তিনজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আমরা অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্পটে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধারে আমাদের চারটি ইউনিটি কাজ করছে।

 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। একজন নারী ও তিনজন পুরুষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তানি।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews