1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:16 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ধামরাইয়ে চারটি প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Tuesday, June 7, 2022
  • 659

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে অভিযান চালিয়ে দুটি রাইস মিল ও দুই জন চাল ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। খাদ্য অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার (০৭ জুন) দুপুরে ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

 

এর মধ্যে কালামপুর বাজারে অসাধু দুই চাল ব্যবসায়ীর একজনকে ২০ হাজার ও অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে আছিয়া অটো রাইস মিলকে ১ লক্ষ টাকা এবং বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা।

 

ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে নড়েচড়ে বসেছে খাদ্য মন্ত্রণালয়। দেশে ধানের উৎপাদন স্বাভাবিক থাকলেও বহির্বিশ্বের অস্থিরতার কথা বলে চালের দাম বাড়িয়েছে বড় একটা সিন্ডিকেট। বাজার সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ মিল মালিক বাজার থেকে ধান কিনলেও উৎপাদনে যাচ্ছেন না। প্রতিবছর বোরো মৌসুমের ধান বাজারে আসার পর চালের দাম কমতে শুরু করলেও এবার ঘটছে ঠিক তার উলটো।

 

নতুন ধান বাজারে আসার পর থেকে চালের দাম বাড়তে শুরু করেছে বলে খুচরা বিক্রেতারা দাবি করছেন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল থেকে দাম বাড়ানো হয়েছে। আর মিল মালিকরা বলছেন, বাজারে নতুন ধান এলেও দাম চড়া। গত বছরের তুলনায় প্রতিমণ ধানে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।

 

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, খাদ্য অধিদপ্তরের সহায়তায় ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ লঙ্ঘনের দায়ে ২টি রাইস মিল এবং ২ জন চাল ব্যবসায়ীকে মোট এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স বিহীন এবং অবৈধ চাল মজুমদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা আরো বলছেন, এ অভিযানের মূল উদ্দেশ্য জরিমানা নয়। প্রথমত দেখা হচ্ছে শস্যদানা লাইসেন্স ঠিক আছে কি না, কেউ নিয়মের বাইরে ধান-চাল মজুত করছে কি না— এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

প্রসঙ্গত, মন্ত্রিসভার বৈঠকে ধান-চালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়; যেখান থেকে দেশের কোথাও অবৈধ মজুত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কেউ এভাবে (নিয়ম-নীতি ভেঙে) আনঅথরাইজড চালের ব্যবসা করে বা মজুত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews