1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:16 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাতীয় স্মৃতিসৌধে ফিলিপাইনের পর্যটন মন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট টাইম : Wednesday, June 8, 2022
  • 442

বাংলা ফটো নিউজ : সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস।

বুধবার (০৮ জুন) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন।

 

এর আগে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে সফরত ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস। এসময় ফিলিপাইনের মন্ত্রীকে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

 

ফিলিপাইনের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন মন্ত্রী সুকর্ণ আবাস বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব দেশ। তাই এই দেশে ফিলিপাইনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন। বাংলাদেশ সরকারের সাথে ফিলিপাইনের ভালো সর্ম্পক। বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

মন্ত্রী আরও বলেন, ফিলিপাইন সরকার যেকোনো বিষয়ে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে ফিলিপাইন সরকার পাশে থাকবে।

 

এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন দুতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews