1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:21 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে আবাসিকে কেমিক্যাল গোডাউন, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট টাইম : Wednesday, June 8, 2022
  • 693

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আবাসিক এলাকায় নেনো বায়োটেক কোং লিমিটেড নামে একটি কেমিক্যাল কারখানার গোডাউন থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকাবাসীর মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছে।

 

স্থানীয় জসিম, কহিনুর, জাহানারা বেগম ও হাসি বেগমসহ বেশ কয়েকজন জানান, এখানে প্রতিদিন কাভার্ডভ্যানযোগে বিভিন্ন রাসায়নিক ড্রাম ও গ্যালন মজুদসহ বাজারজাত করে আসছে।

তবে সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণের পর বিরুলিয়া এলাকায় নেনো বায়োটেক কোং লিমিটেডের গোডাউনের আশপাশের বাসিন্দারা আতঙ্কে দিন পার করেছেন বলে জানান বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেনো বায়োটেক কোং লিমিটেডের গোডাউনে কাভার্ডভ্যান যোগে টনকে টন কেমিক্যাল আনা-নেয়া ও মজুদ করাসহ শ্রমিকদের বিভিন্ন কেমিক্যাল ড্রামজাত করার দৃশ্য।

 

এ বিষয়ে নেনো বায়োটেক কোং লিমিটেডের ইনচার্জ রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কেমিক্যাল আছে তবে বিস্ফোরণ হওয়ার মত কোন কেমিক্যাল আমাদের গোডাউনে নেই।

 

নেনো বায়োটেক কোং লিমিটেডের ম্যানেজার আলাউদ্দিন জানান, হাইড্রোলিক জাতীয় কোন কেমিক্যাল নেই। আমাদের কাপর পরিস্কার করে এমন পাউডার ও লিকুইড ওয়াসিং কেমিক্যাল রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews