1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:21 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Saturday, June 11, 2022
  • 719

বাংলা ফটো নিউজ : সাভারে জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি বাউন্ডারির ভিতর থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১১ জুন) সকালে পৌরসভার আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে গিয়ে পাশের বাড়ির এক নারী মরদেহটি দেখতে পান। প্লাস্টিকের দড়ি দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তির গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জাানন তিনি।

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews