1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 12:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : Tuesday, June 14, 2022
  • 459

বাংলা ফটো নিউজ : জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি জামায়াত ততই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে যুব সমাবেশ-২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এতে কোন সন্দেহ নেই। বিএনপির যেকোন অবৈধ আন্দোলন রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও বলেন তিনি।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাঙালি জাতির ইতিহাসে মহামানবী হিসেবে এসেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার দরকার নেই। সবাই মিলে শেখ হাসিনার নেতৃত্বে অনাগত ভবিষ্যতের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

 

এ সময় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: আজহারুল ইসলাম খান।

 

এর আগে প্রতিমন্ত্রী সেখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করেন। এছাড়া আয়োজিত যুব সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭০০ যুবক-নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews