1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার পৌরসভার অভিযানে রিকশার অর্ধশত ব্যাটারি জব্দ

  • আপডেট টাইম : Thursday, June 16, 2022
  • 610

বাংলা ফটো নিউজ : লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে সাভার পৌরসভা অভিযান চালিয়েছে। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. মোতালেব হোসেনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে শহরের গেন্ডা, উলাইল, কাতলাপুর ও সাভার প্রেসক্লাব এলাকাসহ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।

 

এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৬টি অটোরিকশা আটক করে তাদের ব্যাটারি জব্দ করা হয়। এছাড়া যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত লাইসেন্স এবং যাদের নবায়ন নেই তাদের নবায়ন করে নেয়ার নির্দেশনা দেয়া হয়।

 

এ নিয়ে আজিজুর রহমান নামের এক অটোরিকশা চালক ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার প্লেট চুরি হয়ে গেছে। তবে বৈধ কাগজপত্র থাকা সত্বেহ আমার ব্যাটারি খুলে নিয়ে গেল পৌর কৃর্তপক্ষ।

 

এ ব্যাপারে সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সিকদার মো: আব্দুর রব বলেন, শুধু পৌরসভায়ই নয়, পাশের প্রত্যেকটা ইউনিয়ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। তবে লাইসেন্স নিয়েছেন কিন্তু নবায়ন করেননি তাদের থেকে লাইসেন্স বিহীন অটোরিকশার সংখ্যা তার প্রায় দ্বিগুণ। রাজস্ব আদায়ের স্বার্থে, শৃঙ্খলা ও অযান্ত্রিক যানবাহন অটোরিকশা নিয়ন্ত্রণে আমরা এ অভিযান পরিচালনা করছি। এছাড়া সাভার পৌরসভার এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

অভিযানে সাভার পৌরসভার লাইসেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ এ কাজের ১০/১২ সদস্যের একটি শ্রমিক দল উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews