1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:27 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সিলেট ও সুনামগঞ্জে ছয় শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : Friday, June 17, 2022
  • 516

বাংলা ফটো নিউজ : ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জে তিন শতাধিক করে ছয় শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান (এমপি)।

 

শুক্রবার (১৭ জুন) বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ত্রিশ লক্ষ করে ৬০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুই শ মেট্রিকটন চাউল, আট হাজার করে শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে।আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা শুকনা খাবারের প্রতি জোর দিয়েছি। এরমধ্যে রয়েছে গুড়, মুড়ি ও চিড়ার মত শুকনা খাবার।

 

তিনি আরও বলেন, ইতিমধ্যে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী কাজ শুরু করেছে এবং নৌ বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। স্পিডবোর্ড দিয়ে বন্যার্তদের উদ্ধার করা হয়েছে। আশ্রয় কেন্দ্র গুলোতে এখন হাজার হাজার লোকজন অবস্থান নিয়েছেন বলেও বলেন তিনি।

 

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews