1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে যুব উন্নয়ন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম : Wednesday, June 22, 2022
  • 610

বাংলা ফটো নিউজ : নব নিয়োগপ্রাপ্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের ২৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে সাভারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রে এ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

 

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের অধ্যক্ষ মো: সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: আজহারুল ইসলাম খান।

 

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।তিনি প্রশিক্ষণার্থীদের তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদেরকে একজন সৎ, দক্ষ ও যোগ্য যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার প্রদান এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে মাসব্যাপী ২৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীসহ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews