1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:27 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সাভারে মটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট টাইম : Friday, June 24, 2022
  • 495

বাংলা ফটো নিউজ : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ‘পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ২৫ জুন শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাভারে কেন্দ্রীয় যুব লীগের উদ্যোগে সহস্রাধিক মটরসাইকেল নিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে এ শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।

 

মটরসাইকেল শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড থেকে শুরু করে নবীনগর বাসস্ট্যান্ড , ঢাকা-টাংগাইল ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক প্রদক্ষিন করে আশুলিয়া-সিএন্ডবি সড়ক হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার নিয়ে আনন্দ-উল্লাস করেন শোভাযাত্রায় অংশ নেয়া নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালসহ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পোশার মানুষ।

 

আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল বলেন, আগামীকাল ২৫ জুন বাংলাদেশের আপমর জনগোষ্ঠীর স্বপ্নের ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার কারণেই ২১ জেলার প্রায় তিন কোটি মানুষের আজ ‘পদ্মা সেতু’ বাস্তবে পরিণত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ষড়যন্ত্রকে হার মানিয়ে এই প্রকল্প আলোর মুখ দেখেছে। তাই এই সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কারণেই আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নতুন দ্বার উন্মোচন হবে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews