1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:27 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : Saturday, June 25, 2022
  • 600

বাংলা ফটো নিউজ : ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় যুব লীগের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৫ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।

 

ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- আশুলিয়া থানা যুব লীগ নেতা দেওয়ান রাজু আহম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্ণা আক্তার ও পৌর শ্রমিক লীগের আহবায়ক কবির হোসেন প্রমুখ।

 

আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল বলেন, স্বপ্নের ‘পদ্মা সেতু’র উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে সহস্রাধিক মানুষের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৬০ জন নারীকে সেলাই মেশিন প্রদানসহ আরো সহস্রাধিক দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews