1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ার সেই শিক্ষক হত্যাকারী ছাত্রের বাবা গ্রেফতার

  • আপডেট টাইম : Wednesday, June 29, 2022
  • 498

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় হত্যাকারী ‘জিতু দাদা’র বাবা মো. উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, ভোর ৫টার দিকে কুষ্টিয়ার কুমারাখালী থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম কামরুজ্জামান বলেন, শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় আসামি আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। পরে সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা যায়নি। জিতুকে পালাতে সহায়তা করার জন্য তার বাবা উজ্জ্বল হোসেনকে আটক করা হয়েছে।

 

উজ্জ্বল হোসেন কি মামলার আসামি এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তিনি তার ছেলেকে পালাতে সাহায্য করছেন। তাকে মামলায় আসামি করা হবে।

 

জানা যায়, গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জিতু দাদা নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক দিনপর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববারেই নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুর নামে একটি মামলা দায়ের করে। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও প্রধান আসামিকে ধরতে পারেনি পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews