1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:27 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে শিক্ষক উৎপল হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Thursday, June 30, 2022
  • 500

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী আশরাফুল ইসলাম জিতুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এ অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এছাড়া একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এ সময় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভারের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এক স্বারকলিপি দেওয়া হয়। অন্তত ২১টি শিক্ষক সংগঠনের সহস্রাধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে অংশ নিয়ে হাজী ইউনুস আলী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, আমাদের একটি অন্যতম দাবি হচ্ছে দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন করে অভিযুক্ত শিক্ষার্থী জিতুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে আর কখনো কোনো শিক্ষকের ওপর এমন হামলা করার সাহস কেউ দেখাতে না পারে। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি রয়েছে আমাদের।

 

গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একদিন পর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews