1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:50 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন খামারিরা

  • আপডেট টাইম : Friday, July 1, 2022
  • 732

বাংলা ফটো নিউজ : কুরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্টেরয়েড ইনজেকশনমুক্ত গরু মোটাতাজাকরণ করছেন সাভারের খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধির প্রভাবে গরু খামারিরা নায্য দাম পাওয়া নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন।

 

এ বছর কুরবানি উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর শহরে ১২শ’র বেশি ছোট-বড় খামারে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হয়েছে। এসব পশু সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে পালন করেছেন খামারিরা।

 

১ যুগ ধরে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গরু মোটাতাজাকরণ করে আসছেন সাভারের বিরুলিয়া বাঘনীবাড়ির গ্রীন ফার্ম হাউজের মালিক মো: সাইদুল কুদ্দুস রনি। তিনি বলেন, চলতি বছর তার গরুর ফার্মে কুরবানির ঈদকে সামনে রেখে দুই শতাধিক গরু মোটাতাজাকরণ করেছেন। তিনি তার খামারের গরুকে গ্রামীণ খাবার যেমন গমের ভূষি, ছোলা বুটের ভুষি, ভুট্টার ভূষি, নেপিয়ার ঘাস ও চিকন খড় খাওয়ান। তবে এবছরের মতো গোখাদ্যের দাম আর কখনো এতো বৃদ্ধি পায়নি। এই বছর গোখাদ্যের দাম যে পরিমাণ বেড়েছে তা আসলেই দুশ্চিন্তার বিষয়।

 

আশুলিয়ার গণকবাড়ী শ্রীপুরের কাইয়ুম এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক আব্দুল কাইয়ুম বলেন, এই বছর আমার খামারে কুরবানির ঈদে বিক্রিযোগ্য ছোট-বড়-মাঝারি মিলে ৪০০টি পশু রয়েছে। এদের মধ্যে গরু ২৫০টি এবং মহিষ রয়েছে ১৫০টি।
এছাড়া বেশকিছু বড় জাতের ছাগল ও ভেড়া রয়েছে তা ঈদ উপলক্ষ্যে মোটাতাজাকরণ করা হয়েছে। এই খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার দিয়ে পালন করা হয়েছে। খাদ্যতালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গমের ভুসি, ধানের কুঁড়া, ভুট্টা, ডালের গুঁড়া, তৈলবীজের খৈল, ছোলা, চিটাগুড় ও খুদের ভাত।

 

এই খামার থেকে কোনো ক্রেতা যদি গরু কিনেন তাহলে ঈদের আগের দিন পর্যন্ত তারা গরু লালন পালন করে দেবেন। তার খামারে রয়েছে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামের দেশের সবচেয়ে বড় ষাঁড় মহিষ। এছাড়া রয়েছে আকর্ষণীয় বড় বড় বিভিন্ন জাতের গরু।

 

এ বিষয়ে সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, এই বছর উপজেলায় ১২শ’র বেশী ছোট-বড় খামারে প্রায় ৯ হাজার গরু, মহিষ মোটাতাজাকরণ করা হয়েছে। তা দিয়ে এই বছর উপজেলায় যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে সেই কুরবানির চাহিদা পূরণ করবে।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে সব ধরনের পরামর্শ ও সেবা প্রদান করে খামারিদের সহযোগিতা প্রদান করেছেন। তবে এবছর গোখাদ্যের দাম গত বছরের তুলনায় বেশি থাকায় খামারিরা তাদের পালিত গরু, মহিষ, ছাগল ও ভেড়ার নায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews