1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় যুবককে পিটিয়ে খুন

  • আপডেট টাইম : Monday, July 4, 2022
  • 701

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় রড দিয়ে পিটিয়ে জখমের দু’দিন পর পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত শ্রমিকের নাম রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪)। সে বগুড়ার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।

 

এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে নিহত উজ্জ্বলকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটিয়ে গুরুতর জখম করে জুয়েল ও তার সহযোগীরা। ভাদাইল মধ্যপাড়া এলাকার ওই ঘটনায় একই দিন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার।

 

নিহতের মামাতো ভাই সজিব হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতে ফোন করে ডেকে নিয়ে জুয়েলসহ আরো পাঁচ-সাতজন মিলে উজ্জ্বলকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে নিয়ে যাই। দুই দিন চিকিৎসাধানী থাকার পর আজ সকালে উজ্জ্বলের মৃত্যু হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজু মণ্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews