1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কোরবানির ঈদ ঘিরে ব্যস্ত সাভারের কামারশিল্পীরা

  • আপডেট টাইম : Tuesday, July 5, 2022
  • 547

বাংলা ফটো নিউজ : আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঢাকার সাভার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন বাজারের কামারশিল্পীরা। কামার পট্টি গুলো এখন লোহা ও হাতুড়ির টুং-টাং শব্দে মুখরিত।

 

হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, বঁটি, চাকু, কুড়াল, ছুরি, চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি। অনেকে আবার বাড়িতে থাকা পুরাতন দা-বঁটি, ছুরি সান দেওয়ার জন্য নিয়ে আসছেন কর্মকারদের কাছে। সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানির ঈদের এ সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা।

 

সরেজমিনে দেখা যায়, ঈদে মানুষের চাহিদা অনুযায়ী দা, বটি, ছুরি শান দেয়া ও নতুন তৈরিতে যেন দম ফেলার সুযোগ নেই কর্মকারদের। সাভার নামাবাজার কামার পট্টিতে এসব সরঞ্জাম তৈরি করা হচ্ছে পুরোদমে। দোকানগুলোতে প্রতি পিস চাকু ১০০-৩৫০ টাকা, দা ৪০০-৯০০, জবাই ছুরি ৮০০- দেড় হাজার এবং বটি ৩০০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ টাকা কেজি দরে চাপাতিসহ ধারালো সব যন্ত্রপাতি বিক্রি করছেন অনেকে। এসময় কামাই-রুজি বেশী হওয়ায় কামার ও কারিগরদের মনেও বেশ আনন্দ লক্ষ্য করা যায়।

 

কামারশিল্পী সুশিল চন্দ্র দাস বলেন, হাতুড়ী পেটানো আর আগুনের কাছে বসে থাকা অনেক কষ্টসাধ্যের কাজ তবে একটু দামে পণ্য বিক্রি করতে পারলে অনেকটা দূর হয়ে যায় তাদের সেই কষ্ট। নতুন ছুরি ও অন্যান্য সরঞ্জামের দাম একটু বেশি হওয়ায় ঘরে থাকা পুরানোগুলোতেই শান দিচ্ছেন বেশিরভাগ মানুষ।

 

কামারশিল্পী বাবুল দাস জানান, সারা বছর টুকটাক বেচাকেনা হলেও প্রতি বছর কুরবানির ঈদের আগে ভালো বেচাকেনা হয়। কুরবানির ঈদ এখনো প্রায় ৪-৫ দিন বাকি। তবে ঈদের দুই-তিন দিন আগে থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews