কেউ ভুগছেন করোনায়, কেউ ঠান্ডা জ্বরে। বেশি ভোগাচ্ছে শিশুদের। এমন সমস্যা সাভার-আশুলিয়ার ঘরে ঘরে। যদিও কোভিডের উপসর্গ এবার অন্যবারের তুলনায় বেশিরভাগেরই দেখা যাচ্ছে মৃদু। সেক্ষেত্রে লক্ষণ-উপসর্গ দেখামাত্রই পরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ায় চাপ পড়ছে কোভিডের নমুনা পরীক্ষায়। যদিও যারা আসছেন নমুনা দিতে তাদের প্রায় সবারই মৃদু উপসর্গ।
হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, আগের ঢেউগুলোর তুলনায় এবার উপসর্গ মৃদু থাকার পেছনে ভূমিকা রাখতে পারে জনগোষ্ঠীর বড় অংশকেই টিকার আওতায় আনা।
তবে এক্ষেত্রে উদাসীন না হওয়ার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জ্বর-সর্দি-কাশির মতো লক্ষণ দেখা দিলেই করাতে হবে কোভিড পরীক্ষা। এক্ষেত্রে যে কোনো ধরনের অবহেলা হতে পারে পরিবারের অন্য সদস্য, বিশেষ করে বয়স্কদের জন্য ঝুঁকির কারণ।
Leave a Reply