1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 11:28 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সারা দেশ থেকে ৯০ লাখ পশুর চামড়া পাওয়া যাবে: সাভারে শিল্পসচিব

  • আপডেট টাইম : Monday, July 11, 2022
  • 541

বাংলা ফটো নিউজ : সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ১৩৯ টি ট্যানারিতে গতকাল ঈদের দিন সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে তিন লক্ষ ৪৫ হাজার কাঁচা চামড়া আসছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

 

সোমবার ( ১১ জুলাই) দুপুরে তিনি বিভিন্ন ট্যানারি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এবার এক কোটি বিশ লাখ পশু কোরবানী হওয়ার কথা সেখানে আমরা আশা করছি সারা দেশ থেকে নব্বই লাখ কাঁচা চামড়া পাওয়া যাবে। এছাড়া প্রায় মাসজুড়ে লবণমাখা কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। তবে লবণের দাম কিছুটা বেশি থাকলেও পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোন সিন্ডিকেট নেই। এ বিষয়ে যথাযথ মনিটরিং রয়েছে বলে জানান শিল্পসচিব।

 

এসময় কিছু ট্যানারির বর্জ্যের পানি সরাসরি রাস্তায় যাওয়ায় ও ধলেশ্বরী নদীতে পড়ায় এলাকা দূষিত হওয়ায় শিল্প সচিব অসন্তোষ প্রকাশ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ও পরিবেশ অধিদপ্তরকে জরিমানাসহ নানা দিক নির্দেশনা দেন।

 

ট্যানারি শ্রমিক ও মৌসুমী ব্যবসায়ীরা জানান, ঢাকার বিভিন্ন স্থান থেকে আসা কাঁচা চামড়াগুলো লবণজাত করে গুদামে সংরক্ষণ করতে শ্রমিকদের ট্যানারি মালিকরা উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। এদিকে ট্যানারি মালিকদের পাশাপাশি কিছু মৌসুমী ব্যবসায়ীরা গতকাল থেকেই কাঁচা চামড়া সংগ্রহ করে বিভিন্ন শেডে মজুদ করে রাখছে। তারা গরুর চামড়া সাত’শ থেকে আট’শ টাকা দরে কিনছেন ও ছাগলের চামমড়া দশ টাকা থেকে বিশ টাকা দরে কিনছেন। চামড়ার দাম বেশী হলে তারা এগুলো ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবেন বলে জানান মৌসুমী ব্যবসায়ীরা।

 

চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ১৬২টি ট্যানারির মধ্যে ১৩৯টিতে এবার কাঁচা চামড়া নিচ্ছে।ট্যানারিগুলোর মালিকরা নিজ নিজ প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণের জন্য লবণসহ মজুদ রেখেছেন সব ধরনের কেমিক্যাল।
এছাড়া ট্যানারিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে তা পরিদর্শন করছেন প্রতিনিয়ত। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews