1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:36 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ফার্নেস অয়েল তৈরির দুটি কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Friday, July 22, 2022
  • 600

বাংলা ফটো নিউজ : সাভারে পরিবেশ দূষণের অভিযোগে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির একটি অবৈধ কারখানা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে দুটি কারখানাকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার এসব কারখানায় বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, মোগড়াকান্দা এলাকায় ফসলি জমির পাশে বিভিন্ন গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির বেশ কয়েকটি অবৈধ কারখানা গড়ে তোলা হয়েছে। এসব কারখানার বিষাক্ত ধোয়া ও দুর্গন্ধে এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া গাছপালা ও ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেসা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কারখানা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি কারখানার মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।

 

এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ কারখানার কারণে এলাকার জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে ফসল হচ্ছে না। এর ফলে অনেক কৃষক বিপাকে পড়েছেন। তাই, ওইসব এলাকা থেকে আজীবনের জন্য এসব কারখানা উঠিয়ে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। এ ছাড়া যেসব কারাখানা বনের গাছ পুড়িয়ে কয়লা তৈরির মাটির ঢিবি করছে, সেসব কারখানাও ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এসব কারখানা ভেঙে দিলে এলাকাবাসী মরণব্যাধি রোগ থেকে মুক্ত হবে বলেও আশা করছেন তাঁরা।

 

অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, পরিদর্শক প্রতীক ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews