1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:36 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

জাবি ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

  • আপডেট টাইম : Saturday, July 23, 2022
  • 447

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধামরাই উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে ধামরাই উপজেলার দুই কৃতি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান ও ৪৮ ব্যাচের শিক্ষার্থী রনি ঘোষের যৌথ সঞ্চালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অজিত কুমার মজুমদার।

 

প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমদ বলেন, আমাদের জন্য এটা গৌরবের বিষয় যে, একই এলাকার একই স্কুলের দুইজন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশসেরা দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। তাদের সম্মননা জানানোর উদ্যোগ প্রশংসনীয়। ধামরাইয়ের দুইজন সন্তানকে দুটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন ও আশীষ কুমার মজুমদারসহ ধামরাই উপজেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। একই উপজেলায় বেড়ে উঠা এই দুই কীর্তিমান শিক্ষকের দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন হওয়াকে গর্বের বলে মনে করছেন ধামরাইবাসী। তাদের মেধা ও মননশীলতা দেশবাসীর জন্য অনুসরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews