1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:35 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, July 25, 2022
  • 1339

বাংলা ফটো নিউজ : সাভারে গলায় ওড়না পেঁচানো আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে পৌরসভার জয়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত কিশোরীর নাম সাথী আক্তার (১৭)। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলরামপুর গ্রামের মৃত আব্দুল্লাহ জিয়াদের মেয়ে। সাভার পৌরসভার জয়পাড়ার এলাকার মেহেদী হাসানের বাড়ীতে ভাড়ায় বসবাস করেন নিহতের নানা এ্যাপোলো জমালী। নানার বাসায় প্রায় এক মাস আগে বেড়াতে আসে নিহত সাথী আক্তার।

 

নিহতের নানা ও এলাকাবাসী জানান, নিহতের ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভেঙে দেখি সাথীর গলায় ওড়না পেছানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews