1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:17 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় নৌকাডুবিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

  • আপডেট টাইম : Monday, July 25, 2022
  • 534

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নৌকায় তুরাগ নদী পার হওয়ার সময় নৌকা ডুবে রোজিনা বেগম (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

এর আগে সকাল ৮টার দিকে তৈয়বপুরে তুরাগ নদীতে ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রোজিনা বেগম।

 

নিহত রোজিনা বেগম রংপুরের বদরগঞ্জ থানার নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। সে আশুলিয়ায় একটি তৈরা পোশাক কারখানায় শ্রমিক পদে কর্মরত ছিলেন।

 

ফায়ার সার্ভিস জানায়, তুরাগ নদীতে নৌকাডুবির খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করেছে। আর কেউ নিখোঁজের তথ্য না থাকায় আমরা অভিযান সমাপ্ত করেছি। নৌকায় অতিরিক্ত যাত্রী উঠানোর কারণে এ ঘটনা ঘটেছে। নদীতে কোনো ঢেউ বা স্রোত ছিল না। নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews