বাংলা ফটো নিউজ : সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আশুলিয়ার দোসাইদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, এদেশের মানুষের মনের ভাষা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বুঝেন। তাই তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্ব ও প্রজ্ঞার গুণে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত। তিনি এ সময় দেশ সেবায় নৌকা মার্কায় ভোট চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানসহ আরো অনেকে।
Leave a Reply