1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:35 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে নৌকাডুবিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Sunday, August 7, 2022
  • 825

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা এলাকায় একটি খালে বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এ ঘটনায় নিহতের আরও দুই বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

রোববার (০৭ আগস্ট) দুপুরে সাভার পৌর এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটির খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (০৬ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ওই শিক্ষার্থী।

 

নিহত হৃদয় মাহমুদ সাভার পৌরসভার ছায়াবীথি এলাকার আলমাস আলীর ছেলে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

 

ডুবুরিদলের লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার রাতে সাত বন্ধু মিলে নৌকায় জাহাঙ্গীরনগর সোসাইটির খালে ঘুরতে যান। পরে রাত ৮টার দিকে তারা নৌকায় হইহুল্লোর করছিলেন। এর একপর্যায়ে নৌকাটি উল্টে পানিতে তলিয়ে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন হৃদয় মাহমুদ।

 

তিনি আরও বলেন, সকাল সাড়ে সাতটায় ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews