1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:36 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার স্মৃতিসৌধে ঢাকা পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : Wednesday, August 24, 2022
  • 668

বাংলা ফটো নিউজ : ঢাকা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরণের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম( বার)। বুধবার (২৪ আগস্ট) দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

 

ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এসময় বলেন, পুলিশ বাহিনী সবসময় জনগণের সেবক জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ঢাকা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অপরাধীরা কোন দলের হতে পারে না অপরাধী যেই হোক তার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার রাজধানীর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন। বিকেলে সাভার মডেল থানায় সাংবাদিকসহ অন্যান্যদের সাথে মতবিনিময় সভা করেন।

 

এ সময় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ আশরাফুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান, গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ সাভার, আশুলিয়া ও ধামরাই থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews