1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:49 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট টাইম : Tuesday, August 30, 2022
  • 575

 

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

 

পরে ডেপুটি স্পিকার সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে শামসুল হক টুকু বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের দায়িত্ব বিরোধী দল সৃষ্টি করা না, নির্বাচিত সকল সংসদদের নিয়ে সংসদ পরিচালনা করা। সকল সদস্যকে সমান সুযোগ দিয়ে সংবিধান ও কার্যপ্রণালি বিধি মোতাবেক দায়িত্ব পালন করতে আমি শপথ নিয়েছি। আমি দৃঢ় প্রতিজ্ঞ সবাইকে নিয়ে সংসদ পরিচালনা করবো। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাওয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে দেশবাসীর দোয়া কামনা করেছেন তিনি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

 

এর আগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওইদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews