রোমান হোসেন : সাভারে গোয়েন্দা ডিবি পুলিশের এক উপ-পরিদর্শকের বাড়ি থেকে একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে মোটরসাইকেলের মালিক ইলিয়াস কবির তানভীর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এর আগে, সোমবার রাতে পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার ওই পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ ও ঘটনার বিবরণে জানা গেছে, গত (২৯ আগস্ট) সোমবার সন্ধ্যারাতে বাড্ডা ভাটপাড়া এলাকার অগ্রণী হাউজিংয়ের নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ইলিয়াস কবির তানভীর তিন তলা বাড়ির নিচ তলার গ্যারেজে মোটরসাইকেল রেখে সে তার ফ্লাটে চলে যায়। এদিকে পরের দিন মঙ্গলবার ভোররাতে তিনি নিচে এসে দেখে তার মোটরসাইকেলটি জায়গামতো নেই। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাভার থানায় একটি চুরির অভিযোগ করেন।
এ ব্যপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply