1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 10:36 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫, আটক ২০

  • আপডেট টাইম : Wednesday, August 31, 2022
  • 1067

বাংলা ফটো নিউজ : সাভারে যুবদল নেতার মিলাদ মাহফিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় আটক করা হয়েছে বিএনপির ২০ জন নেতাকর্মীকে।

 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে পৌরসভার ছায়াবিথি এলাকার ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার খোরশেদ আলমের বাড়ির সামনে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বিএনপি’র মাহফিলকে কেন্দ্র করে সড়ক বন্ধ হয়ে যায়। সাভার মডেল থানা পুলিশ সড়ক ক্লিয়ার করতে গেলে তারা পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। এ সময় দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধারসহ বিশ জনকে আটক করা হয়েছে।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপির নেতাকর্মীরা সড়ক বন্ধ করে মিলাদ মাহফিল করে। পরে সড়ক ক্লিয়ার করতে গেলে পুলিশকে লক্ষ করে তারা ককটেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews