1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:53 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : Tuesday, September 6, 2022
  • 583

বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন (কোয়ার্টার) এ- ছেলের বাসায় রহম আলী (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসর প্রাপ্ত নিরাপত্তাকর্মী ছিলেন।

 

পুলিশ জানায়, রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক রকমত আলীর বাসায় নিহত রহম আলীর সাথে তার পুত্রবধু লিপি আক্তারের পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে নিহত রহম আলী অসুস্থ হয়ে পড়লে কোয়ার্টার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

 

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এটি হত্যা, আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। এ জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews