1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মতলব দক্ষিণে ৫ স্বর্ণের দোকান ডাকাতি, ৪৩ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম : Tuesday, September 13, 2022
  • 489

মো. কবির মজুমদার :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে রেখে পাচঁটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩০ ভরি স্বর্ণ, ৬শ ভরি রুপা ও নগদ অর্থসহ প্রায় ৪৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে উপজেলার নায়েরগাঁও বাজারের তিন নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে রেখে লোকনাথ শিল্পালয়, প্রিতম স্বর্ণ শিল্পালয়, পলি স্বর্ণ শিল্পালয়, ফ্যাশন শিল্পালয়, রাত্রী স্বর্ণ শিল্পালয়সহ ৫টি স্বর্ণের দোকান ও আল-নূর টেলিকম নামের একটি মোবাইলের দোকানে ডাকাতি করে ডাকাতদল।

লোকনাথ শিল্পালয়ের মালিক রিংকু বৈণিক বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের তালা খোলা এবং সিন্দুকের দরজা খোলা। এতে ৩০ ভরি স্বর্ণ, ৫শ ভরি রুপা ও সাড়ে ৫ লাখ নগদ টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল লুট করে।

আল-নূর টেলিকমের মালিক নুরউদ্দিনের ভাই নুরে আলম জানান, তার দোকানে নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইলসহ ৪ লাখ টাকার মাল ডাকাত দল নিয়ে গেছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নায়েরগাঁও বাজারে পাচঁটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের ডাকাতির ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া মামলার প্রস্তুতি চলছে।

ডাকাতির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল মোঃ ইয়াসির আরাফাত ও মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews