1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:55 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় বাসায় ডেকে এনে খুন করে দম্পতি পলাতক!

  • আপডেট টাইম : Monday, September 19, 2022
  • 803

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় ডেকে এনে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে।

 

রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার আসলাম মন্ডলের বাড়ির একটি কক্ষ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

 

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, প্রায় চার-পাঁচ মাস আগে দম্পতি পরিচয়ে আসলাম মন্ডলের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নেন সবুজ ও জেসমিন। শনিবার রাতে তাদের বাসায় গ্রাম থেকে দাদা পরিচয়ে মধ্যবয়স্ক এক ব্যক্তি বেড়াতে আসেন। রোববার সারা দিন অতিথিসহ তাদের কাউকে দেখতে না পেয়ে বাড়ির মালিক ভেবেছিল বকেয়া ঘর ভাড়া না দিয়ে হয়তো তাঁরা পালিয়েছে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানার ওপর অজ্ঞাত মধ্যবয়স্ক ওই ব্যক্তির নিথর দেহ দেখতে পান। এ খবর থানা পুলিশকে দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিহতের পরিচয় মেলেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিকে ডেকে এনে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews