1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 4:16 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বকেয়া বেতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ

  • আপডেট টাইম : Saturday, September 24, 2022
  • 818

বাংলা ফটো নিউজ : বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিসহ শ্রমিক নেতা আব্দুল মজিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা ।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিরুলিয়া রোডের দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় ‘ড্রেস আপ গার্মেন্টস’ এর সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, ওই পোশাক কারখানায় কাজ করে আসছিলেন প্রায় ১৯৬ জন নারী ও পুরুষ শ্রমিক। গত ১৩ সেপ্টেম্বর নানা অজুহাত দেখিয়ে কারখানার মালিক মোস্তফা শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেন। সেদিন শ্রমিকরা কারখানায় ঢুকতে না পেরে বাসায় চলে যায়। তবে গত দুইদিন আগে কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিলে এক শ্রমিক নেতার উপর সন্ত্রাসীরা হামলা চালায় কারখানার মালিক পক্ষের লোকজন।

এসময় কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনভাতা পরিশোধসহ সন্ত্রাসী হামলার বিচারের দাবী না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

 

এদিকে কারখানাটির সামনে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews