1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:53 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : Thursday, September 29, 2022
  • 555

বাংলা ফটো নিউজ : বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তুহিন মাহমুদ জয় (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।এ সময় মোটরসাইকেলটিতে থাকা রাসেল নামের আরও একজন আহত হয়েছেন।

 

 

বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তুহিন মাহমুদ জয় সাভারের রেডিও কলোনির জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। সে সাভার রেডিও কলোনি মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, নিহত ওই শিক্ষার্থী মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিল। সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews