1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:52 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ৬ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : Thursday, October 20, 2022
  • 628

বাংলা ফটো নিউজ : সাভারে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ।

 

আটক মাদক কারবারি জালাল উদ্দিন রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের পুত্র।

 

ডিবি পুলিশ জানায়, চাউলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করার এমন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মাদক কারবারি জালাল উদ্দিনকে ৬ হাজার ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়া তাদের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews