1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:52 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে বংশী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • আপডেট টাইম : Friday, October 28, 2022
  • 532

বাংলা ফটো নিউজ : অবশেষে ঢাকার সাভারে বংশী নদীর তীরবর্তী জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন।

 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে নামাবাজার এলাকায় এ অভিযান শুরু হয়।

 

দুই দিনব্যাপী ঢাকা জেলা প্রশাসনের এ অভিযানে সহযোগিতায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় পল্লীবিদ্যুৎ সমিতি, সাভার পৌরসভা ও স্থানীয থানা পুলিশ।

 

 

অভিযান চলাকালীন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি।কিছু ব্যবসায়ী তাদের দোকানের মালামাল অপসারণ করছেন, আমরা তাদের মালামাল সরিয়ে নিতে সুযোগ দিয়েছি। 

তবে প্রয়োজন হলে দুই দিনের পরেও এই অভিযান চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, নামাবাজার এলাকায় ৬ থেকে ৭ একর জায়গাজুড়ে প্রায় ৩ শতাধিক স্থাপনা রয়েছে। এ অভিযানের আওতায় বংশী নদীর তীরবর্তী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

 

 

এদিকে দীর্ঘদিন ও বহু আলোচনা সমালোচনার পর বংশী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে সন্তোষ বিরাজ করছে।

 

এছাড়াও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্ছেদ অভিযানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews