1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কুটুরিয়া,আমতলা,কাঠগড়া ও দুর্গাপুর এলাকায় বিদ্যুৎ জ্বানালী ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। গ্যাস সংযোগ বিছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৮০ সদস্যের শ্রমিদের একটি দল অংশ গ্রহন করেন।

এসময় ওই চারটি এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মাঝে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে আশুলিয়ার কুটুরিয়া,আমতলা,কাঠগড়া ও দুর্গাপুর এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। সকালে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রা পাঁচ হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় অবৈধ গ্যাস সংযোগকারীরা দল বেঁধে নীরবে দাঁড়িয়ে ছিল। তিতাস ওই এলাকায় গ্যাস বন্ধ করে আটটি মুল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েক হাজার পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। পাইপগুলো ছিলো অত্যন্ত নিম্ন মানের যেকোন সময় পাইপগুলো ফেটে আগুন ধরে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিলো।

এ বিষয়ে বিদ্যুৎ জ্বানালী ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ফিরোজ আহমেদ বলেন সাভার ও আশুলিয়ায় সকল অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হবে অবৈধ গ্যাস সংযোগ কারীদের সাথে তিতাস গ্যাস অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।

এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে ওই চারটি এলাকার প্রায় ১৭ জন বাড়িওয়ালার বিরুদ্ধে ঘটনাস্থল থেকেই আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াব তালুকদার,সহ ব্যবস্থাপক সাইফুল ইসলাম,,উপ-মহা ব্যবস্থাপক মোখলেছুর রহমান, সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান,উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আব্দুর রহিম,সহ ব্যবস্থাপক আব্দুল মান্নান,আনিসুজ্জামান,ঠিকাদার মনির হোসেনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews