1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:52 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : Thursday, November 17, 2022
  • 696

বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

 

তিনি বলেন, এসিল্যান্ডকে ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত পাঁচ জন এবং লুন্ঠিত মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছিল সেই দোকানিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার, ডাকাতি হওয়া মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ মোবাইল বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— রাসেল ফকির (২০), মো. নাঈম (২০), মো. কামরুল হাসান (২২), সজীব আহমেদ (২০), মো. আরমান(২০) ও মোবাইলের দোকানদার গোলাম মোস্তফা (২৪)।

 

এর আগে, গত ২২ অক্টোবর ৪৯ দিনের ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালীর কলাপাড়ার এসিল্যান্ড আবু বকর সিদ্দিকী।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে তার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকা যান তিনি এবং সেখান থেকে রাতেই সাভারে ফিরে আসেন। রাত সাড়ে ১১টায সিঅ্যান্ডবি নামকস্থানে বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা-পয়সা নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews