1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:12 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার থেকে জামায়াত-শিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, November 19, 2022
  • 742

বাংলা ফটো নিউজ : সাভারের একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ছাত্রশিবিরের ৬৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতদের আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইন এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক দুটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এরআগে গতকাল শুক্রবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, রাজধানী ও দেশের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা সাভারে এসে গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সেখানে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭টি ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews