1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:13 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বিএনপির সাত জন পদত্যাগ করলে সংসদ অচল হবে না: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : Saturday, December 10, 2022
  • 690

বাংলা ফটো নিউজ : জাতীয় সংসদ থেকে বিএনপির সাত সদস্যের পদত্যাগের ঘোষণার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।

 

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেছেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।

 

আজ শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

 

বিএনপি আন্দোলনের নামে নয়াপল্টনে পিকনিক পার্টি করতে চেয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পল্টনের কার্যালয়ে ৬০ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক সরঞ্জাম ছিল। আসলে তারা পিকনিক পার্টি করতে চেয়েছিল। বিভিন্ন জেলার সমাবেশেও একই কাজ করেছে তারা। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। কারা টাকা দিয়ে পিকনিক পার্টি করাচ্ছে বিএনপিকে দিয়ে তাও আমরা জানি। সময়মতো সব প্রকাশ করা হবে।

 

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews