1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:13 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ২৫ শিশু-কিশোর

  • আপডেট টাইম : Tuesday, December 20, 2022
  • 659

বাংলা ফটো নিউজ : সাভারে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল ভ্যালী অর্গানাইজেশন নামক একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে স্থানীয় ২৫ শিশু-কিশোর।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যারাতে পৌরসভার জামসিং চৌরাস্তা এলাকায় বায়তুল আমান (সৌদি মিনার) জামে মসজিদের সামনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রায় দেড় মাস আগে ভ্যালী অর্গানাইজেশনের আয়োজনে বায়তুল আমান জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছিল যে, ৬ থেকে ১৮ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪১ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘোষণার পর থেকে এলাকার অনেক শিশু-কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য আয়োজকদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews