1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:12 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ভোটার শূন্য ভোটকেন্দ্র: সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপনির্বাচন

  • আপডেট টাইম : Thursday, December 29, 2022
  • 663

ভোটার শূন্য ভোটকেন্দ্র: সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপনির্বাচন

সাভারের ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াঁর মৃত্যুত শূন্য হওয়া আসনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হলেও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি তুলনামূলক অনেক কম লক্ষ্য করা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গুমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন চোখে পড়েনি।

এই কেন্দ্র দুটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম এবং বিপুল কুমার বিশ্বাস জানান, এই কেন্দ্রে দুটিতে মোট ভোটার পাঁচ হাজার ২২০ জন। এখন পর্যন্ত ৮৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন। সকালের ঘন কুয়াশার জন্য হয়তো ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছি।

এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনরূপ বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমরা পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিয়োজিত রয়েছি।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকেই এই ইউনিয়নের মোট ৪২টি ভোট কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews