1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:14 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ আটক ২

  • আপডেট টাইম : Monday, January 30, 2023
  • 579

বাংলা ফটো নিউজ : সাভারে জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে ৪৫ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে পৌরসভার মজিদপুর এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ঝিনাইদহ জেলার মুহিবুল্লাহ ও রাজবাড়ী জেলার তুহিন।

র‍্যাব-৪ জানায়, আটককৃতদের মধ্যে মুহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করেছেন।তিনি জাল টাকা বানানোর ক্ষেত্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। আর তুহিন ছাপানো জাল টাকা বাজারে ডিস্ট্রিবিউশনের কাজ করতেন।

অভিযানকালে ৫০০ টাকার ৯০টি জাল নোট জব্দ করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ জাল নোট ছাপানোর কাগজ, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews