1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 9:07 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১৬ শ্রমিক আহত

  • আপডেট টাইম : Friday, March 10, 2023
  • 557

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেল পাঁচটার দিকে আশুলিয়ার গনকবাড়ি এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ভবনটির ছাদ ধসে পড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরমানু শক্তি গবেষণা কেন্দ্রের ভিতরে সকাল থেকেই নির্মাণাধীন ১২ তলা ভবনের ১০ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। বিকেলে ঢালাই কাজ শেষ হতে না হতেই হঠাৎ ওই ছাদ ধসে পড়ে ১৬ নির্মাণ শ্রমিক আহত হন।পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার পর সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে কর্তৃপক্ষ ভিতরে প্রবেশ করতে দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews